পরিচিতি

প্রফেসর ড. হাফেজ আবুল বারাকাত মুহাম্মদ হিজবুল্লাহ

প্রফেসর ড. হাফেজ আবুল বারাকাত মুহাম্মদ হিজবুল্লাহ ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুহাম্মাদ বরকতউল্লাহ। হাটহাজারী মাদরাসা থেকে ফদীলত, মাদীনা মুনাওয়ারার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লিসান্স ও তাফসীরে মাজিস্তের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন।

১৯৮৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় শিক্ষকতা করেছেন, ২০০৪ সাল থেকে অধ্যাপক হিসেবে। বর্তমানে বাইতুশ শাকুর জামে মসজিদের খতীব এবং ঢাকার কয়েকটি দ্বীনি প্রতিষ্ঠানে কুরআন ও হাদীছের শিক্ষাদানে যুক্ত।

শিক্ষাজীবন

  • পিএইচ.ডি, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০০
  • মাজিস্তের, উচ্চশিক্ষা বিভাগ (তাফসীর), ইসলামী বিশ্ববিদ্যালয়, মাদীনা মুনাওয়ারা, ১ম শ্রেণী, ১৪০৭ হি./১৯৮৭
  • লিসান্স, কুল্লিয়্যাতুল কুরআনিল কারীম, ইসলামী বিশ্ববিদ্যালয়, মাদীনা মুনাওয়ারা, ১ম শ্রেণী, ১৪০২ হি./১৯৮২
  • ফদীলত (কামিল সমমান), হাদীছ বিভাগ, হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম, ১ম শ্রেণী, ১৩৯৬ হি./১৯৭৬

কর্মজীবন

  • প্রভাষক, মাদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বাংলাদেশ-এ প্রেষণে, ৩১.১২.১৯৮৭ থেকে ২৬.১২.১৯৮৮
  • সহকারী অধ্যাপক (নিয়মিত শিক্ষকের র‍্যাংক ও স্ট্যাটাসের সুবিধাসহ), ২৭.১২.১৯৮৮-এ পদোন্নতি
  • সহকারী অধ্যাপক (নিয়মিত পদে আত্মীকরণ), ১৫.১২.১৯৯৩ থেকে ০৭.০২.২০০১
  • সহযোগী অধ্যাপক, ০৮.০২.২০০১ থেকে ০৩.০৮.২০০৪
  • অধ্যাপক, ০৪.০৮.২০০৪
  • অধ্যাপক (লিয়েনে), ইসলামিক স্টাডিজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ০২.০৫.২০০৫ থেকে ০১.০৮.২০০৭
  • অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ, ০২.০৫.২০০৭ থেকে ২৬.১০.২০২১
  • খণ্ডকালীন শিক্ষক, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, ১৯৮৯ থেকে ২০০৫

প্রশাসনিক অভিজ্ঞতা

  • চেয়ারম্যান, একাডেমিক কমিটি আর্টস গ্রুপ, জাতীয় বিশ্ববিদ্যালয়, ১২.০৮.২০০৫ থেকে ০১.০৮.২০০৭
  • সদস্য, থিওলজী ফ্যাকাল্টি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  • সদস্য, একাডেমিক কাউন্সিল, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  • সদস্য, একাডেমিক কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়
  • সদস্য, সিন্ডিকেট, জাতীয় বিশ্ববিদ্যালয়
  • সদস্য, সিনেট, জাতীয় বিশ্ববিদ্যালয়

সম্পাদনা

  • সদস্য, সম্পাদনা পর্ষদ, জার্নাল অব আর্টস, জাতীয় বিশ্ববিদ্যালয়
  • সদস্য, সম্পাদনা পর্ষদ, ইসলামী বিশ্বকোষ প্রকল্প, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ
  • সদস্য, সম্পাদনা পর্ষদ, কুরআন বিশ্বকোষ প্রকল্প, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ
  • আহবায়ক, ফাতহুল বারী বঙ্গানুবাদ প্রকল্প

বর্তমান দায়িত্ব

  • খতীব, বাইতুশ শাকুর জামে মসজিদ, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা
  • উস্তাযুল হুফফায, জামিয়া সাহবানিয়া দারুল উলূম, ধানমণ্ডি, ঢাকা
  • উস্তাযুল হাদীছ, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, মিরপুর-১, ঢাকা
  • উস্তাযু উলূমিল কুরআন, মা'হাদু উলূমিল কুরআন, আদাবর, ঢাকা
  • শূরা সদস্য, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, মুহাম্মদপুর, ঢাকা

লেখালেখি

১১টি মৌলিক গ্রন্থ, ৮টি অনুবাদ গ্রন্থ এবং দেশী বিদেশী জার্নালে প্রকাশিত ২১টি গবেষণামূলক প্রবন্ধ। এ ছাড়া বিভিন্ন দৈনিক, মাসিক ও বার্ষিক স্মারক ও স্মরণীকায় রয়েছে পঞ্চাশের অধিক প্রবন্ধ। পূর্ণ তালিকা রচনাবলি পাতায়।

গণমাধ্যম

বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ ও টক শো-তে নিয়মিত অংশগ্রহণ।

একাডেমিক ও দাওয়াতী সফর

  • মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদী আরব: লিসান্স ও মাজিস্তের, ১৩৯৭-১৪০৭ হি. (১৯৭৮-১৯৮৭)
  • লন্ডন: মদীনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাওয়াতী প্রোগ্রাম ও তারাবীহর সালাত আদায়, ১৯৮৬
  • কুয়েত: দাওয়াতী প্রোগ্রাম, ১৯৯২
  • মিসর: চল্লিশতম ইমাম ও ওয়ায়েয প্রশিক্ষণ, জামিউল আযহার, ০১.০২.১৯৯৮ থেকে ৩০.০৪.১৯৯৮
  • ভারত: পিএইচ.ডি তথ্য-উপাত্ত সংগ্রহ, মে ১৯৯৯
  • দুবাই: পিস টিভি বাংলা, আলোচনা রেকর্ড, ২০১৪

ভাষার দক্ষতা

  • বাংলা, আরবী ও উর্দু: পড়া, লেখা, কথোপকথন ও বুঝায় চমৎকার
  • ফার্সী: পড়া ও বুঝায় চমৎকার, লেখা ও কথোপকথনে ভাল
  • ইংরেজী: পড়া ও কথোপকথনে মোটামুটি, বুঝায় ভাল

সম্মাননা

  • বিদায়ী সংবর্ধনা, আলকুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও থিওলজী অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ২০২৪
  • সম্মাননা, প্রথম মেগা রিয়েলেটি শো, সিজন ১, বিআরবি ওয়া বিহী কালা হাদ্দাসানা, ২০২৪